বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

বেস্ট হোল্ডিংসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেস্ট হোল্ডিংস লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫৬ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে এককভাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৮ পয়সা, আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫৬ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৮ টাকা ১৪ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *