খাদ্য খাতে মুনাফায় ৬ কোম্পানির
পুঁজিবাজারে তালিকাভুক্তখাদ্য ও আনুষঙ্গিক খাতের ২১টি কোম্পানির মধ্যে এই পর্যন্ত চলতি অর্থবছরের ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ১৭টি কোম্পানি। এরমধ্যে মুনাফায় অগ্রগতি হয়েছে ৬টির। যেগুলোর মধ্যে ৫টি কোম্পানির মুনাফা বেড়েছে এবং ১টির লোকসান কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।
মুনাফায় অগ্রগতি হওয়া ৬টি কোম্পানি হলো- বঙ্গজ লিমিটেড, ফাইন ফুডস, জেমিনি সী ফুড, তাওফিকা ফুডস, মেঘনা কনডেন্সড মিল্ক এবং আরডি ফুড লিমিটেড।
