× Pujibazarpress - Follow Us
বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
কোম্পানি সংবাদ

লোকসান কাটিয়ে মুনাফায় সমতা লেদার

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক :  শেয়ারবাজারে তালিকাভুক্ত সমতা লেদারের গত অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৫) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ১৫০ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির গত অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০১ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল লোকসান (০.০২) টাকা। এতে করে ইপিএস বেড়েছে ০.০৩ টাকা বা ১৫০ শতাংশ।

এদিকে কোম্পানিটির গত অর্থবছরের ২য় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০২৫) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৭ টাকা।

যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.০৩ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ০.০৪ টাকা বা ১৩৩ শতাংশ।

গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.৩৬ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *