ডিএসইতে সপ্তাহের দর বৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যালস
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৫-১৯ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ওয়াটা কেমিক্যালসের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৪৩ দশমিক ৮৩ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১২৭ টাকা ৩০ পয়সা, যা বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে বেড়ে দাঁড়িয়েছে ১৮৩ টাকা ১০ পয়সায়।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নাভানা সিএনজি। বিদায়ী সপ্তাহে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ২১ দশমিক ১১ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে এর ক্লোজিং দর ছিল ১৮ টাকা, যা সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ২১ টাকা ৮০ পয়সায়।
তালিকার তৃতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংকের দর বেড়েছে ২০ দশমিক ১৯ শতাংশ। আগের সপ্তাহে প্রতিষ্ঠানটির শেয়ারদর ছিল ২১ টাকা ৩০ পয়সা, যা বিদায়ী সপ্তাহে বেড়ে ২৫ টাকা ৬০ পয়সায় পৌঁছেছে।
এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে জাহিনটেক্সের ২০ শতাংশ (৭ টাকা থেকে ৮ টাকা ৪০ পয়সা), মালেক স্পিনিংয়ের ১৯ দশমিক ৬৪ শতাংশ (৪৯ টাকা ৯০ পয়সা থেকে ৫৯ টাকা ৭০ পয়সা), তিতাস গ্যাসের ১৯ দশমিক ৩৯ শতাংশ (১৯ টাকা ৬০ পয়সা থেকে ২৩ টাকা ৪০ পয়সা), বিডি থাই ফুডের ১৮ দশমিক ০১ শতাংশ (১৬ টাকা ১০ পয়সা থেকে ১৯ টাকা), মেঘনা পেট্রোলিয়ামের ১৭ দশমিক ৬৪ শতাংশ (৭০ টাকা ৩০ পয়সা থেকে ৮২ টাকা ৭০ পয়সা), রহিমা ফুডের ১৫ দশমিক ৫৫ শতাংশ (৬৬ টাকা ৯০ পয়সা থেকে ৭৭ টাকা ৩০ পয়সা) এবং এএফসি এগ্রোর ১৫ দশমিক ৩৮ শতাংশ (৫ টাকা ২০ পয়সা থেকে ৬ টাকা)।
