ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকার বিনিয়োগ নিয়ে যা জানাল ব্যাংক
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নেওয়ার বিষয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক আগ্রহ বা উদ্যোগের তথ্য তাদের কাছে নেই বলে জানিয়েছে ব্যাংকটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছে ইসলামী ব্যাংক।
ডিএসই ১৭ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত ‘ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব সরকারের, ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নিতে পারে রাষ্ট্র’ শিরোনামের একটি অনলাইন সংবাদ বিষয়ে ব্যাংকটির কাছে ব্যাখ্যা চায়।
জবাবে ইসলামী ব্যাংক জানায়, ব্যাংকের মালিকানায় অংশ নিতে সরকারের বিনিয়োগের কোনো ইচ্ছা বা উদ্যোগ সম্পর্কে তাদের কাছে তথ্য নেই।
তবে এ ধরনের কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা আগ্রহ ব্যাংকের কাছে এলে নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান অনুসরণ করে তা জানানো হবে।অর্থাৎ, ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ইসলামী ব্যাংকের ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নেওয়ার বিষয়ে প্রকাশিত খবর সম্পর্কে ব্যাংকটির কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।
