ডিএসইতে সূচকের উত্থান, দুই ঘণ্টায় লেনদেন ৪৫২ কোটি টাকা
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৪ টির শেয়ারদর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১২টা ০২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৬ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৭১ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৩ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ০৭৯ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ৩ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১০৩ পয়েন্টে।
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৫২ কোটি ৯৬ লাখ ২ হাজার টাকা।
এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৪ টি, কমেছে ১২২টি এবং অপরিবর্তিত রয়েছে ৭২টি কোম্পানির শেয়ারের।
