২৪ নভেম্বর বন্ধ ৫ কোম্পানির শেয়ার লেনদেন
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির শেয়ার লেনদেন আগামী মঙ্গলবার বন্ধ থাকবে।
কোম্পানিগুলো হলো-রানার অটোমোবাইলস পিএলসি, নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস, ম্যারিকো বাংলাদেশ ও এশিয়াটিক ল্যাবরেটরিজ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার কোম্পানি ৫টির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এ কারণে এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন হয়েছে।
রেকর্ড ডেট-সংক্রান্ত কারণে মঙ্গলবার কোম্পানি ৫টির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। তবে বুধবার থেকে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
