বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

আট কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইস ভেঙ্গেছে

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০৩ সেপ্টেম্বর) শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১২ পয়েন্ট। আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১২২টির দর বেড়েছে, ৩৫টির দর কমেছে এবং ১৭৫টির দর অপরিবর্তিত রয়েছে। দর অপরিবর্তিত থাকা কোম্পানিগুলোর মধ্যে সিংহভাগই ফ্লোর প্রাইসের কোম্পানি। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ শেয়ারবাজারে ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন করেছে নয় কোম্পানির শেয়ার। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স, রহিমা ফুড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ফারইস্ট নিটিং, সোনারবাংলা ইন্স্যুরেন্স, সোনারগাঁ টেক্সটাইল, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং জাহিন স্পিনিং মিলস লিমিটেড।

কোম্পানিটগুলোর মধ্যে আজ এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছিল ১ টাকা ৬০ পয়সা বা ৩.২৭ শতাংশ। আগের দিন ফ্লোরে কোম্পানিটির শেয়ারদর ছিল ৪৮ টাকা ৯০ পয়সায়। দিন শেষে ফ্লোর প্রাইস ভেঙ্গে শেয়ারদর ক্লোজিং হয়েছে ৫০ টাকা ৫০ পয়সায়।

রহিমা ফুডের শেয়ারদর বেড়েছিল ২০ পয়সা বা ০.০৮ শতাংশ। আগের দিন ফ্লোরে কোম্পানিটির শেয়ারদর ছিল ২৩৭ টাকা ৭০ পয়সায়। দিন শেষে ফ্লোর প্রাইস ভেঙ্গে শেয়ারদর ক্লোজিং হয়েছে ২৩৭ টাকা ৯০ পয়সায়।

এছাড়াও, আরও ছয় কোম্পানির শেয়ার আজ ফ্লোর প্রাই ভেঙ্গে লেনদেন হতে দেখা গেছে। তবে দিন শেষে আবারও কোম্পানিগুলোর শেয়ার ফ্লোর প্রাইসে অবস্থান করছে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ফারইস্ট নিটিং, সোনারবাংলা ইন্স্যুরেন্স, সোনারগাঁ টেক্সটাইল, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং জাহিন স্পিনিং মিলস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *