বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

পাঁচ কোটি টাকার শেয়ার বিক্রি করবে তসরিফা ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোক্তা রফিক হাসান শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। তার ঘোষাণাকৃত শেয়ারের বর্তমান বাজার দর প্রায় ৫ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির এই উদ্যোক্তার কাছে থাকা কোম্পানির মোট ২১ লাখ ৭৪ হাজার ৮৩০টি শেয়ার বিক্রি করবেন। যার আর্থিক মূল্য সোমবার সর্বশেষ বর্তমান বাজারদর অনুযায়ী ৪ কোটি ৯৩ লাখ ৬৮ হাজার টাকা।

এই উদ্যোক্তা আগামী ৩০ এপ্রিলের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *