মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
আজকের সংবাদ

বিনিয়োগকারীরা তিন খাতের শেয়ারে বিনিয়োগ বাড়াচ্ছেন

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি খাতের শেয়ারে বিনিয়োগকারীদের মনোযোগ বেড়েছে। বিনিয়োগকারীরা মনোযোগ বাড়িয়ে এই তিন খাতের শেয়ারে বিনিয়োগ বাড়াচ্ছেন। যার কারণে এ তিন খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ার দর বাড়ছে। এই তিনটি খাতের মধ্যে রয়েছে বীমা খাত, তথ্যপ্রযুক্তি খাত এবং খাদ্য ও আনুষাঙ্গিক খাত। আমরস্টক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এই তিন খাতের মধ্যে বীমা খাতে কোম্পানিটির শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে। আজ এ খাতের ৫৭টি কোম্পানির মধ্যে ৫০টির শেয়ার দর বেড়েছে। যা বীমা খাতের মোট কোম্পানির প্রায় ৮৮ শতাংশ। অপরিবর্তিত রয়েছে বাকি ৭ কোম্পানির শেয়ার দর।

বর্তমানে এখানে মোট শেয়ার লেনদেন হয়েছে ১৩১ কোটি ৮০ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ২২.৯২ শতাংশ। এ কারণে আজ বীমা খাত লেনদেনে অন্য সব খাতের ওপরে অবস্থান করছে। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬১০ কোটি ৬৫ লাখ টাকা।

আজ ডিএসইর শেয়ারদর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা ১০টি কোম্পানির মধ্যে ৬টিই বীমা খাতের। এই ছয় কোম্পানির মধ্যে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স এবং এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

অন্যদিকে তথ্যপ্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে আজ ৭টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। যা এ খাতের মোট কোম্পানির ৬৩ দশমিক ৬৪ শতাংশ। আর তিনটি কোম্পানির শেয়ার দর কমলেও অপরিবর্তিত রয়েছে একটি কোম্পানির শেয়ার।

আজ এ খাতে মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৮ কোটি ৮৫ লাখ টাকার। যা ডিএসইর মোট লেনদেনের ৬ দশমিক ৭৫ শতাংশ। এভাবে লেনদেনে আজ তথ্যপ্রযুক্তি খাত ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬১০ কোটি ৬৫ লাখ টাকা।

এছাড়াও খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২০টি কোম্পানির মধ্যে আজ ১০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। যা এ খাতের মোট কোম্পানির ৫০ শতাংশ। ৬টি কোম্পানির শেয়ার দর কমে গেলেও অপরিবর্তিত রয়েছে ৪টি কোম্পানির শেয়ার।

আজ এ খাতে মোট শেয়ার লেনদেন হয়েছে ১১৭ কোটি ০১ লাখ টাকার। যা ডিএসইর মোট লেনদেনের ২০.৩৪ শতাংশ। এ কারণে খাদ্য ও আনুষাঙ্গিক খাত আজ লেনদেনে ২য় স্থানে রয়েছে। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬১০ কোটি ৬৫ লাখ টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আজকের লেনদেনের প্রথম অংশে ৩টি ইন্স্যুরেন্সের শেয়ার সর্বোচ্চ দর বেড়ে সার্কিট ব্রেকারে থেমে গেছে। কোম্পানিগুলো হল ইস্টার্ন, ক্রিস্টাল এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। এ ছাড়া আরও ৪-৫টি বিমার শেয়ার সার্কিট ব্রেকার উচ্চতার কাছাকাছি লেনদেন হয়েছে।

তবে লেনদেনের শেষ অংশে বড় বিনিয়োগকারীদের মুনাফা নেওয়ার চাপে ইস্টার্ন ইন্স্যুরেন্স ছাড়া বাকি সব বীমার শেয়ার ঘুরে দাঁড়ায়। এছাড়া এই সময়ে অন্যান্য বীমা স্টকে বড় বিনিয়োগকারীদের মুনাফা নিতে দেখা যায়। ফলস্বরূপ, প্রায় সমস্ত বীমা স্টক পিছনের দিকে মোড় নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *