মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
ব্যাংক

নিরাপদ ব্যাংকিং ও আর্থিক জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের উদ্যোগ

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : গ্রাহকদের আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, নিরাপদ ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা তৈরি এবং আর্থিক জালিয়াতি প্রতিরোধের লক্ষ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাপলাপুর এলাকায় গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এ কর্মসূচির আয়োজন করে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এফআইডি) মোঃ ইকবাল মহসীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (এফআইডি) মোঃ আলী হোসেন এবং ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান আবুল লাইস মোহাম্মদ খালেদ।

 

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান আব্দুল নাসের।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের কক্সবাজার শাখাপ্রধান মোহাম্মাদ বোরহান উদ্দিন খান, টেকনাফ শাখাপ্রধান মোহাম্মাদ সাইফুল্লাহসহ এজেন্ট ব্যাংকিংয়ের মালিকবৃন্দ।

 

 

 

 

 

 

কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল গ্রাহকদের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি, নিরাপদ ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণা প্রদান এবং আর্থিক প্রতারণা থেকে সুরক্ষিত থাকার বিষয়ে সচেতন করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *