ডিএসইতে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ড
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ৯ দশমিক ৪৬ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সায়হাম টেক্সটাইল মিলস্ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৮১ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর ৬ দশমিক ৪৩ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- তুং হাই নিটিং, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, রতনপুর স্টিল রি-রোলিং মিলস্, পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইবিবিএল মুদারাবা পার্পিচ্যুয়াল বন্ড এবং এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
