ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে সোনারগাঁও টেক্সটাইলের।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১৩ টাকা ৮০ পয়সা বা ৯.৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ টাকা ২০ পয়সায়। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হোয়াওয়েল টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৪ টাকা ৭০ পয়সা বা ৮.৪২ শতাংশ, দাঁড়িয়েছে ৬০ টাকা ৫০ পয়সায়।
আর ৪ টাকা ৩০ পয়সা বা ৭.৩৮ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে কনফিডেন্স সিমেন্ট, দিনশেষে যার দর দাঁড়ায় ৬২ টাকা ৬০ পয়সায়।
