মঙ্গলবার, জুন ২, ২০২৬
এক্সক্লুসিভ

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। কোম্পানি দুটি হলো- আনলিমা ইয়ার্ন ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) দ্বারা মূল্যায়ন করা হয়েছে। কোম্পানিটিকে দীর্ঘমেয়াদীর জন্য ‘এএ+’ এবং স্বল্প মেয়াদের জন্য ‘এসটি-২’ রেট দেওয়া হয়েছে।

রেটিংটি ২০১৯ থেকে ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ জুন, ২০২৩-এ শেষ হওয়া ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের উপর ভিত্তি করে।

আর আনলিমা ইয়ার্নের ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআরএল)। কোম্পানিটিকে দীর্ঘমেয়াদী জন্য ‘বিবিবি+’ এবং স্বল্প মেয়াদের জন্য ‘এসটি-৩’ রেট দেওয়া হয়েছে।

এই রেটিংটি ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবৃতির উপর ভিত্তি করে নির্ধারিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *