বুধবার, জুন ৩, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ ঘোষণা অ্যাপেক্স স্পিনিংয়ের

এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস, পুঁজিবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানি, ৩০ জুন, ২০২৩ সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। চলতি বছরে, কোম্পানি বিনিয়োগকারীদের ২০% নগদ লভ্যাংশ দেবে, অর্থাৎ ২ টাকা।

মঙ্গলবার (৩ অক্টোবর) কোম্পানির বোর্ড সভায় জুলাই থেকে ৩০ জুন, ২০২৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩.৫১ পয়সা। যা গত বছর ছিল ৩ টাকা ৪৫ পয়সা।

এছাড়া, ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরে কোম্পানির নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৬৪ টাকা ৩৭ পয়সা। আগের বছর ছিল ৫৮ টাকা ৩৮ পয়সা।

এদিকে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৮ কোটি ৪০ লাখ টাকা। মোট মুনাফা থেকে কোম্পানিটি ৮৪ লাখ শেয়ারহোল্ডারকে ২ টাকা করে ১ কোটি ৬৮ লাখ টাকা লভ্যাংশ দেবে।

এর আগে, অ্যাপেক্স স্পিনিং ২০২১ এবং ২০২২ সালে বিনিয়োগকারীদের ২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ৩০ নভেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। ওইদিন সকাল সাড়ে ৯টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। ২৬ অক্টোবর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

১৯৯৪ সালে ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার সর্বশেষ মঙ্গলবার লেনদেন হয় ১২৪ টাকা ৭০ পয়সায়। বর্তমান কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৫২.৯৮ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের রয়েছে ১২.২৬ শতাংশ শেয়ার। এ ছাড়া সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৪ দশমিক ৫১ শতাংশ শেয়ার রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *