আগামী ২২ অক্টোবর বিকাল ৪টায় বোর্ড সভা করবে স্কয়ার টেক্সটাইল
পুঁজিবাজারে তালিকাভুক্ত বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির বোর্ড সভা ২২ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
৩০ জুন, ২০২৩ সমাপ্ত আর্থিক বছরের জন্য কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সভায় পর্যালোচনা এবং প্রকাশ করা হবে।
গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
