পুঁজিবাজারে বিনিয়োগকারীদের দেবে না লভ্যাংশ রানার অটো
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসি ৩০ জুন, ২০২৩-এ শেষ হওয়া আর্থিক বছরের জন্য বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় গত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭.৭৫ পয়সা। শেয়ার প্রতি আয় (ইপিএস) গত অর্থবছরের একই সময়ে ছিল ২.৪০ পয়সা।
এছাড়া, ৩০ জুন, ২০২৩ শেষে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) লোকসান ছিল ৬২ টাকা ৬২ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
