বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে, পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড কর্তৃক প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় চলতি প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, শেষ হওয়া প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৬০ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ৬৫ পয়সা।

কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ১০ টাকা ৫৮ পয়সা (নেতিবাচক)।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত, কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৬ টাকা ৮৫ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *