মঙ্গলবার, জুন ২, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

আগামী ১৮ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় পর্ষদ সভা করবে প্রাইম ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা ১৮ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ওই বৈঠকে পর্যালোচনা করা হবে। পর্যালোচনা শেষে বোর্ড অনুমোদন দিলে কোম্পানি প্রতিবেদন প্রকাশ করবে।

উল্লেখ্য যে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২০০৭ সালে ডিএসইতে তালিকাভুক্ত হয়েছিল। কোম্পানিটি বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে ব্যবসা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *