আগামী ১৮ অক্টোবর বিকেল ৩টায় পর্ষদ সভা করবে প্রাইম ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক লিমিটেডের বোর্ড সভা ১৮ অক্টোবর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বৈঠকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। প্রতিষ্ঠানটি পর্যালোচনার পর তা প্রকাশ করবে।
উল্লেখ্য, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) প্রাইম ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৯২ পয়সা। আর দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৩-জুলাই’২৩) ইপিএসের পরিমাণ ছিল ১ টাকা ০১ পয়সা।
