বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভ

পুঁজিবাজারে সূচক ও টাকার অংকে লেনদেন বেড়েছে

সপ্তাহের শেষ কার্যদিবসে বেড়েছে দেশের পুঁজিবাজার। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে শেয়ার লেনদেনের পরিমাণও। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ বেড়েছে ১০ দশমিক ৪৯ পয়েন্ট। বর্তমানে, সূচকটি দাঁড়িয়েছে ৬,২৮৯ পয়েন্টে।

এছাড়াও ‘ডিএস-৩০’ ১.২১ পয়েন্ট এবং ‘ডিএসইএস’ ১.১৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

ডিএসইতে সূচক বাড়ার সঙ্গে লেনদেনও বেড়েছে। আজ এক্সচেঞ্জে ৫৫৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট বিনিময় হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫১২ কোটি ২১ লাখ টাকা।

ওইদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৫৬টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। ৭৬টি কোম্পানির পতন, ৭৫টি কোম্পানি বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *