তিন ব্যাংকের মুনাফা বেড়েছে
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৩) পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি ব্যাংকের মুনাফা বেড়েছে। ব্যাংকগুলোর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ব্যাংকগুলো হলো এবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও যমুনা ব্যাংক।
এবি ব্যাংক
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১১ পয়সা। কোম্পানিটির মুনাফা বেড়েছে ২ পয়সা বা ১৮ শতাংশ।
এদিকে, চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির একীভূত ইপিএস হয়েছে ৫৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫২ পয়সা। সে অনুযায়ী কোম্পানির মুনাফা বেড়েছে তিন পয়সা বা ছয় শতাংশ। ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত, কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৪৫ পয়সা।
ব্র্যাক ব্যাংক
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির একীভূত ইপিএস ছিল ১ টাকা ৩৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৯৯ পয়সা। কোম্পানিটির মুনাফা বেড়েছে ৩৫ পয়সা বা ৩৫ শতাংশ।
এদিকে, চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির একীভূত ইপিএস হয়েছে ৩ টাকা ২৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৩৫ পয়সা। কোম্পানিটির মুনাফা বেড়েছে ৯১ পয়সা বা ৩৯ শতাংশ। ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত, কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ২ পয়সা।
যমুনা ব্যাংক
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ‘২৩) কোম্পানিটির একীভূত ইপিএস ছিল ৯৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৯৪ পয়সা। কোম্পানির মুনাফা অপরিবর্তিত রয়েছে।
এদিকে, চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির একীভূত ইপিএস হয়েছে ৪ টাকা ১০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৭৪ পয়সা। সে অনুযায়ী কোম্পানির মুনাফা বেড়েছে ৩৬ পয়সা বা ১০ শতাংশ। ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত, কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৭৫ পয়সা।
