প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ ক্রাউন সিমেন্টের
তালিকাভুক্ত ক্রাউন সিমেন্ট পিএলসি ৩০ সেপ্টেম্বর, ২০২৩-এ শেষ হওয়া প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
রোববার (১২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩২ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৬ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল ৯৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৯৮ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৪ টাকা ৫৪ পয়সা।
