বুধবার, জুন ৩, ২০২৬
কোম্পানি সংবাদ

বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা ড্রাগন সোয়েটারের

তালিকাভুক্ত কোম্পানি ড্রাগন সোয়েটার লিমিটেড ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত আর্থিক বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি সেই বছরের জন্য বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

সোমবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় বিগত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫৩ পয়সা। এর আগের বছর শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ১ পয়সা।

৩০ জুন, ২০২৩ পর্যন্ত, কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৮ টাকা ৬ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *