বিনিয়োগকারীদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
তালিকাভুক্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত আর্থিক বছরের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.০৬ পয়সা। গত বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ০.০৫ পয়সা।
৩০ জুন, ২০২৩ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৮৮ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।
