বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
কোম্পানি সংবাদ

প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ ওয়াটা কেমিক্যালসের

তালিকাভুক্ত ওয়াটা কেমিক্যালস লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩-এ শেষ হওয়া প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬ পয়সা। গত বছরের একই সময়ে আয় হয়েছিল ২৯ পয়সা।

এছাড়া প্রান্তিক শেষে কোম্পানিটির নগদ প্রবাহ হয়েছে ৫ টাকা ২৯ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল৬২ টাকা ৮৫ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *