শুক্রবার, জুন ৫, ২০২৬
ব্যাংক

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ডিএসই

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির নাম পরিবর্তন করে ‘সাউথইস্ট ব্যাংক লিমিটেড’ ‘সাউথইস্ট ব্যাংক পিএলসি’ করার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। কোম্পানির নতুন নাম আগামীকাল, ২০ নভেম্বর, সোমবার থেকে কার্যকর হবে।

নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ব্যাংকটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *