শনিবার, জুন ১৩, ২০২৬
এক্সক্লুসিভ

পাত্তাই দিল না ডিএসইকে খুলনা প্রিন্টিং

পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পর্যবেক্ষণে উঠে এসেছে।

কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধির কারণ জানতে চিঠি দেওয়া হলেও খুলনা প্রিন্টিং কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি।

জানা গেছে, খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে গত ২২ নভেম্বর মেইল এবং কাগজে চিঠি পাঠায় ডিএসই কর্তৃপক্ষ। কিন্তু খুলনা প্রিন্টিং কর্তৃপক্ষ কোন প্রতিউত্তর করেনি।

উল্লেখ্য, লোকসানি খুলনা প্রিন্টিংয়ের গত ২৯ অক্টোবর শেয়ারদর ছিল ৯.৮০ টাকায়। যা ২৩ নভেম্বর ২৬ টাকার ওপরে লেনদেন হয়। তবে দিনশেষে ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৫ টাকা ৩০ পয়সায়।

আজ সোমবার কোম্পানিটির শেয়ারদর কমে দাঁড়িয়েছে ২২ টাকা ১০ পয়সায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *