রবিবার, জুলাই ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

দেড় ঘণ্টায় লেনদেন ৯৮ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পূঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ৯৮ কোটি টাকার বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৮ নভেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১ টায় প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ৫ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৫ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ্ সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৫৯ এবং ডিএস-৩০ সূচক ০ দশমিক ৭০ পয়েন্ট বেড়েছে।

এই সময়ের মধ্যে মোট ৯৮ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।

এসময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ১০৪টির, কমেছে ২৭টির। আর অপরিবর্তিত রয়েছে ১১৪টি কোম্পানির শেয়ার এর দাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *