জুট স্পিনার্সের নো ডিভিডেন্ড ঘোষণা
পুঁজিবাজার তালিকাভুক্ত জুট স্পিনার্স লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৩ টাকা ৭৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৪৪ টাকা ৮৪ পয়সা।
৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ৫২২ টাকা ১৯ পয়সা।
আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
