বুধবার, জুন ৩, ২০২৬
কোম্পানি সংবাদ

প্রকৌশল খাতে মুনাফা বেড়েছে ১৯ কোম্পানির

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ৪২টি কোম্পানির মধ্যে এই পর্যন্ত চলতি অর্থবছরের ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ৩৪টি কোম্পানি। এরমধ্যে মুনাফায় অগ্রগতি হয়েছে ১৯টি কোম্পানি। যেগুলোর মধ্যে ১৬টি কোম্পানির মুনাফা বেড়েছে এবং ৩টির লোকসান কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।

মুনাফায় অগ্রগতি থাকা কোম্পানিগুলো হলো- বিবিএস ক্যাবলস, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ক্যাবলস, জিপিএইচ ইস্পাত, কেডিএস এক্সেসরিজ, মুন্নু এগ্রো, নাহি অ্যালুমিনিয়াম, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টিউবস, ওয়াইম্যাক্স ইলেক্ট্রড, কাশেম ইন্ডাস্ট্রিজ, রংপুর ফাউন্ড্রী, রানার অটোমোবাইলস, ওয়ালটন হাইটেক, অলিম্পিক এক্সেসরিজ, এটলাস বাংলাদেশ ও গোল্ডেন সন লিমিটেড।

এরমধ্যে অলিম্পিক এক্সেসরিজ, এটলাস বাংলাদেশ ও গোল্ডেন সনের লোকসান আগের বছরের তুলনায় চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *