প্রকৌশল খাতে মুনাফা কমেছে ১৫ কোম্পানির
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ৪২টি কোম্পানির মধ্যে এই পর্যন্ত চলতি অর্থবছরের ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ৩৪টি কোম্পানি। এরমধ্যে মুনাফায় অবনতি হয়েছে ১৫টি কোম্পানির। যেগুলোর মধ্যে ৮টি কোম্পানির মুনাফা কমেছে এবং ৭টির লোকসান বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।
মুনাফায় অবনতি হওয়া কোম্পানিগুলো হলো- আনোয়ার গ্যালভাইজিং, বিডি অটোকারস, বেঙ্গল উইন্ডসর, দেশবন্ধু পলিমার, ইফাদ অটোস, মীর আখতার হোসাইন, নাভানা সিএনজি, এস আলম কোল্ড রোল্ড স্টিল, আফতাব অটোমোবাইলস, বিডি ল্যাম্পস,বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, অলিম্পিক এক্সেসরিজ, ডমিনেজ স্টীল,আজিজ পাইপও রেনউইক যজেনশ্বর।
