বুধবার, এপ্রিল ২২, ২০২৬
এক্সক্লুসিভ

মঙ্গলবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১২ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৩টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে সী পার্ল রিসোর্টের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন সী পার্ল রিসোর্টের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৭ টাকা ৮০ পয়সা বা ৪.৪৩ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারদর কমেছে ৯ টাকা ২০ পয়সা বা ৪.৪২ শতাংশ।

আর ১ টাকা ৭০ পয়সা বা ৫.০৮ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে চাটার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ইন্সুরেন্স, এসকে ট্রিমস, সেন্ট্রাল ইন্সুরেন্স, মেঘনা ইন্সুরেন্স, সমতা লেদার এবং ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *