রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
এক্সক্লুসিভ

পুঁজিবাজারে ১ মাস ২৮ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে হয়েছে। তবে টাকার অংকে ১ মাস ২৮ দিনের কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৩ ডিসেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ০১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৬২ পয়েন্টে।

একইসঙ্গে ‘ডিএস-৩০’ সূচক ৫ পয়েন্ট এবং ‘ডিএসইএস’ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ২১০৫ ও ১৩৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৭৬৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত ২০ সেপ্টেম্বর, সর্বোচ্চ লেনদেন হয়েছিল ৮৫৫ কোটি ৪৭ লাখ টাকার।

এদিন ডিএসইতে মোট ৩৪৩ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৮১ কোম্পানির। দরপতন হয়েছে ৯৫ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭ প্রতিষ্ঠানের শেয়ারের দাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *