বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

লক্ষীপুরে বেঙ্গল ইসলামি লাইফ ইন্সু্যরেন্স লিমিটেড—এর বর্ষ সমাপনী উন্নয়ন সভা অনুষ্ঠিত

বেঙ্গল ইসলামি লাইফ ইন্সু্যরেন্স লিমিটেড—এর লক্ষীপুর সার্ভিস পয়েন্টের আয়োজনে বর্ষ সমাপনী উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ ডিসেম্বর ২০২৩ তারিখে লক্ষীপুরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে বাছাইকৃত ১৩০ জন উন্নয়ন কর্মকর্তাদের অংশগ্রহণে এই উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট প্রকল্প প্রধান ও ডিএমডি এম. এ. রব খাঁন এবং উপ—প্রকল্প প্রধান মোহাম্মদ মিরাজ হোসেন। আয়োজিত বর্ষ সমাপনী উন্নয়ন সভায় সভাপতিত্ব করেন লক্ষীপুর সার্ভিস পয়েন্টের ইনচার্জ এবং সহকারী প্রকল্প প্রধান মোঃ জিলকদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম ডিসেম্বর—২০২৩ বিজনেস ক্লোজিংসফলভাবে সম্পন্ন করতে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *