বিনিয়োগকারীদের জন্য শেয়ার প্রতি নগদ ২ শতাংশ লভ্যাংশ দিবে এসএস স্টিল
তালিকাভুক্ত এসএস স্টিল লিমিটেড ৩০ জুন, ২০২৩-এ শেষ হওয়া আর্থিক বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি পর্যালোচনাধীন বছরের জন্য বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
বুধবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৫ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৮৭ পয়সা।
৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত আর্থিক বছর শেষে, কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৯৯ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।
