পুঁজিবাজার ডিএসইতে গত কয়েক কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি টাকার পরিমাণে লেনদেন হয়েছে প্রায় সাড়ে ৬০০ কোটি টাকা। যা গত কয়েক কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বুধবার (১৫ নভেম্বর) ডিএসইর প্রধান মূল্য সূচক ‘ডিএসইএক্স’ ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৫৮ পয়েন্টে।
প্রধান সূচকের পাশাপাশি ‘ডিএস-৩০’ সূচক এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক বেড়েছে ৩ পয়েন্ট।
ডিএসইতে আজ ৬৪৫ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে ৯ সেপ্টেম্বর সর্বোচ্চ লেনদেন হয়েছিল ৭৩৫ কোটি ৩৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ২৯৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫২টির শেয়ারের দাম।
