সোমবার, জুলাই ২০, ২০২৬
এক্সক্লুসিভ

পুঁজিবাজারে চতুর্থ কার্যদিবসে প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ১৬৭ কোটি টাকার

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ১৬৭ কোটি ৩৭ লাখ টাকার বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বুধবার (২১ জুন) রাত সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১ দশমিক ১৮ পয়েন্ট কমে ৬ হাজার ৩০০ পয়েন্টে অবস্থান করছে। অন্যান্য সূচকের মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ০.৬৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৮ এবং ডিএস৩০ সূচক ০.৭২ পয়েন্ট কমে ২ হাজার ১৮৪ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ৭১টি কোম্পানির দর বেড়েছে, কমেছে ৮৪টি এবং অপরিবর্তিত রয়েছে ১৪৪টি কোম্পানির শেয়ারের।

দিনের শুরুতে এই দেড় ঘণ্টায় ডিএসইতে ১৬৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *