সোমবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭০টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৫টির দর বেড়েছে, ৪৮টির দর কমেছে, ১৯৭টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে খান ব্রাদার্সের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস রোববার খান ব্রাদার্সের ক্লোজিং দর ছিল ২১ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৩ টাকা ২০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইভিন্স টেক্সটাইলের ৯.৪৭ শতাংশ, দ্যা ঢাকা ডেয়িংয়ের ৯.৪২ শতাংশ, নিটল ইন্সুরেন্সের ৭.২৭ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৬.৭৬ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৬.৫৪ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৬.৩৮ শতাংশ, প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের ৫.৬০ শতাংশ, প্যাসিফিক ডিনিমসের ৫.০৫ শতাংশ এবং ইনট্রাকো রিফিউলিং স্টেশন লিমিটেডের ৪.৯৬ শতাংশ শেয়ারদর বেড়েছে।
