বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভকোম্পানি সংবাদ

সোমবার লেনদেনে শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির ২০ কোটি ৩৭ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সি পার্ল হোটেল। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৫৫ লাখ ৫৬ হাজার টাকার।

১৭ কোটি ৭০ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে নাভানা ফার্মা লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইনট্রাকো রিফিউলিং, রূপালী লাইফ ইন্সুরেন্স, মেঘনা লাইফ ইন্সুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *