বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

ইসলামিক ফাইন্যান্সে বিনিয়োগ বিষয় ডিএসইর সতর্কবার্তা

শেয়ারবাজারের কোম্পানি ইসলামিক ফাইন্যান্ড অ্যান্ড ইনভেস্টমেন্ট জানিয়েছে কোনো কারণ ছাড়াই এই কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ার দর বাড়ার কারণে সম্প্রতি ডিএসই কোম্পানিটির কাছে এর কারণ জানতে চেয়ে চিঠি পাঠায়। ডিএসইর চিঠির জবাবে গত ১৪ আগস্ট কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কোম্পানির শেয়ার দর এভাবে বাড়ার পেছনে কোন কারণ বা মূল্য সংবেদনশীল তথ্য নেই।

উল্লেখ্য, গত ৪ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৮.৩০ টাকা। আর ১৫ আগস্ট কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়ায় ১৬.২০ টাকায়। অর্থাৎ এই ৮ কর্মদিবসে কোম্পানিটির শেয়ার দর ৭.৯০ টাকা বা ৯৫ শতাংশ বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *