রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
এক্সক্লুসিভ

সোমবার দর বেড়েছে সেরা ১০ শেয়ার

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১৯ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৭টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে এস্কয়ার নিট কম্পোজিট পিএলসির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৯.৭৮ শতাংশ। যার ফলে ডিএসইর দর বেড়ে সেরা তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বেড়ে সেরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুন্নু ফেব্রিক্সের শেয়ার দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৯.০১ শতাংশ।

আর ১ টাকা ৭০ পয়সা বা ৮.০৫ শতাংশ দর বেড়ে তৃতীয় স্থানে রয়েছে এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড।

এদিন ডিএসইতে দর বেড়ে সেরা তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিডি ফাইন্যান্স, এইচআর টেক্সটাইল, জেমিনি সী ফুড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্টিভ ফাইন কেমিক্যালস, জিএসপি ফাইন্যান্স এবং অগ্নি সিস্টেমস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *