বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ২২ কোটির বেশি লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ২২ কোটি ৯৭ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে আট প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্রাক ব্যাংক, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মিডল্যান্ড ব্যাংক, এমবি ফার্মা, সেন্ট্রাল ইন্সুরেন্স, বিচ হ্যাচারি এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড। আজ এই আট প্রতিষ্ঠানের মোট শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ১৮ কোটি ৪৬ লাখ টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের। এদিন ব্যাংকটির ৬ কোটি ৭৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ব্রাক ব্যাংকের ৫ কোটি ৪০ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২ কোটি ১৫ লাখ ৪৪ হাজার টাকার ইউনিট লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- মিডল্যান্ড ব্যাংকের ১ কোটি ৩ লাখ ৩৩ হাজার টাকা, এমবি ফার্মার ৯৩ লাখ ৫০ হাজার টাকা, সেন্ট্রাল ইন্সুরেন্সের ৮৬ লাখ ১৩ হাজার টাকা, বিচ হ্যাচারির ৭৩ লাখ টাকা এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ৫৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *