বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

কনফিডেন্স সিমেন্টের ডিভিডেন্ডে বিএসইসির সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের ঘোষিত বোনাস ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি আলোচ্য বছরে ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস ও ৫ শতাংশ ক্যাশ।

কোম্পানিটির বোনাস ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ জানুয়ারি। এছাড়া অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *