বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

পতনেও পুঁজিবাজারের মূলধন বেড়েছে ১৩৪৫ কোটি টাকা

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (০৯ জানুয়ারি) প্রধান সূচক ডিএসইএক্স পতনে লেনদেন শেষ হয়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ারদর কমার চেয়ে বেড়েছে দ্বিগুণ। আগের কর্মদিবসের চেয়ে এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে।পুঁজিবাজারের মূলধন বেড়েছে ১ হাজার ৩৪৫ কোটি টাকা।

ডিএসই সূত্রে জানা যায়, এদিন ডিএসইতে ৪৯৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল ৪৪১ কোটি ১৩ লাখ টাকা।

অপরদিক এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৮৩ হাজার ৮৯৮ কোটি ৮৬ টাকা। আগের কর্মদিবস সোমবার বাজার মূলধন ছিল সাত লাখ ৮২ হাজার ৫৫৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার।

অন্যদিকে, এদিন ডিএসইর সূচক ডিএসইএক্স এক দশমিক ১.৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৬৭.৮১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ০.৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১০১.৯০ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ০.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৭.৩৭ পয়েন্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *