রোববার লেনদেনের সেরা ১০ শেয়ার
প্রধান পুঁজবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৮ ফেব্রুয়ারি) লেনদেনের সেরায় উঠে এসেছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। কোম্পানিটির ৪৯ কোটি ২৬ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের সেরা তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৭ কোটি ৬৬ লাখ ৯ হাজার টাকার।
৪৫ কোটি ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে সেরা তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
লেনদেনের সেরা তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ইনফিউশন, লাভেলো আইসক্রিম, সেন্ট্রাল ফার্মা, ফরচুন সুজ, মালেক স্পিনিং, আইটি কনসালটান্টস এবং আফতাব অটোমোবাইলস লিমিটেড।
