সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
এক্সক্লুসিভ

দুই ঘণ্টায় ২২৬ কোটি টাকার লেনদেন হয়েছে ডিএসইতে

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এদিন লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে ২২৬ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত লেনদেন শুরুর দুই ঘণ্টা পর ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৫ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান সূচকের পাশাপাশি, শরীয়াহ সূচক বা ‘ডিএসইএস’০.০২ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এবং ‘ ডিএস-৩০’ সূচক ১.১৮ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৬৩ এবং ২১৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

আলোচনাকালে ডিএসইতে মোট ২২৬ কোটি ৫৬ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ৯৭টির শেয়ারের দাম বেড়েছে, ৪৪টির দর কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ১৩৭টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *