কোনো লভ্যাংশ ঘোষণা করেনি অ্যাপেক্স ওয়েভিং
অ্যাপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড ৩০ জুন, ২০২৩ তারিখে শেষ হওয়া আর্থিক বছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৭৭ পয়সা।
৩০ জুন, ২০২৩ সমাপ্ত আর্থিক বছরে কোম্পানির শেয়ার প্রতি নিট দায় ছিল ১৫.৯২ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।
