শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
কোম্পানি সংবাদ

শেয়ার হস্তান্তর করবেন অলিম্পিকের পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির পরিচালক নুরজাহান হুদার তিনটি ভিন্ন বিও হিসাবে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২৫ লাখ ২৬ হাজার ৩১৫টি শেয়ার তার ছেলে ইআই ইদ্রিস হুদাকে উপহার হিসাবে প্রদান করবেন। ইদ্রিস হুদা কোম্পানিটির সাধারণ বিনিয়োগকারী।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে আলোচ্য শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *