বুধবার, জুলাই ২৯, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভ

সূচকের উত্থানে ২০৯ কোটি লেনদেন বেড়েছে

সপ্তাহের  চতুর্থ কর্মদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ (১২ জুলাই) ডিএসইর প্রধান সূচক (ডিএসইএক্স) আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৩৬ পয়েন্টে অবস্থান করছে। শরীয়াহ সূচক( ডিএসইএস) ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৪ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন লেনদেন হওয়া ৩৭০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯২টির কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৯১টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৮৭টির।

বুধবার ডিএসইতে ৮৫৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। শেষ কর্মদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৪৫ কোটি ৫৯ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *